মিষ্টির দোকানেও রাজনীতি
দি নিউজ লায়ন; ভোটের প্রতিদ্বন্দিতা এবার চলে এলো মিষ্টির দোকানেও। রানাঘাটের একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান তৈরি করেছে বিভিন্ন দলের প্রতীক দেওয়া ক্ষীরএর মিষ্টান্ন। সেখানে যেমন আছে জোড়া ফুল, তেমনি আছে পদ্মফুলও।
বাদ যায়নি হাত হাতুড়ি কাস্তে তারাও। তবে এবারের ভোট ময়দানে সবচেয়ে TRP যুক্ত স্লোগান "খেলা হবে"। মিষ্টির বাজারে স্থান পেয়েছে ক্ষীরের "খেলা হবে" মিষ্টিও। মিষ্টি বিক্রেতার বক্তব্য অনুযায়ী ভোটের বাজার উপলক্ষে তাদের এই বিশেষ উদ্যোগ।রানাঘাটে এবার কঠিন প্রতিদ্বন্দ্বীতা ভোট ময়দানে। তাই জন্য কোন মিষ্টি বেশি বিকোচ্ছে, তা বলতে নারাজ দোকানী।
Post a Comment